হোম > জাতীয়

বাড়তি ভাড়ার প্রতিবেদন প্রকাশের পর হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে প্রতিনিয়তই নানান হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে এই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা। একপর্যায়ে বাধ্য হয়ে এসব হুমকির ঘটনায় ডেমরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার দুপুরে যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিগত দুই দশক ধরে যাত্রী নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মো. মোজাম্মেল হক চৌধুরী। অতীতে পরিবহন মাফিয়ার চাপের মুখে তার বিরুদ্ধে মামলা ও কারাবাসের ঘটনাও ঘটে। সম্প্রতি ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাড়তি ভাড়া ও সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন মহল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, গত সোমবার ঈদযাত্রার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর থেকে কিছু সন্দেহজনক ব্যক্তি তার গতিবিধি নজরদারি করছে এবং তার বাসা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করে পরিবারের বিষয়ে খোঁজ নিচ্ছে। এ অবস্থায় নিজের নিরাপত্তার জন্য তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ দিকে সাধারণ ডায়েরি বিষয়ে ডিএমপির ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব নানান হুমকি–ধমকির বিষয়ে অনলাইনে একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু হুমকিদাতার কোনো নাম বা ঠিকানা উল্লেখ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর