হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক আশ্রয় নিয়েছিলেন। তাঁদের সবার পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে আইএসপিআর।

আইএসপিআর বলেছে, উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই-বাছাই করার চেয়ে তাঁদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার-পরিজনসহ (স্ত্রী ও শিশু) সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল।

তাঁদের মধ্যে আশ্রয় গ্রহণকারী ৬২৬ জন ব্যক্তির একটি পূর্ণাঙ্গ তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও ১ জন এনএসআই সদস্যসহ) এই প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হলো।

উত্তরের চার জেলায় তীব্র জ্বালানি সংকট

জ্বালানি তেল সংকট: ১৬ দিনের তেল বিক্রি ৭ দিনে

হামের প্রাদুর্ভাব: রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু

অর্থ পাচারের যে ১১ মামলায় অগ্রাধিকার সরকারের

‘হাম’ পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

কৃষক ও নারীরা নিশ্চয়ই কার্ডের টাকা বিদেশে পাচার করবেন না: সংসদে প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবীর চিঠি

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি জানতে সংসদে মুলতবি প্রস্তাব এমপি ফারুকের

সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে ৬ এপ্রিল