হোম > জাতীয়

বাসা বরাদ্দে ঘুষ দাবি: আবাসন পরিদপ্তরের দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসা বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ প্রদান, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দে আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি এবং গত ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিলাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন এবং তা স্পর্শকাতর। তিনি চাকরিতে বহাল থাকলে আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তকাজে প্রভাব বিস্তার করতে পারেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিলাল হোসাইনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ ছাড়া সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত আরেক অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের নামে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবিসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন এবং স্পর্শকাতর হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সচিবালয়ের পক্ষে কথা বলায় এবং নিউজ শেয়ার করায় বিচারকদের শোকজ

সুপ্রিম কোর্ট সচিবালয়: রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় স্বামীকে গুম করে হত্যা করা হয়: জবানবন্দিতে স্ত্রী

ভিসাপ্রক্রিয়া শিগগির সহজ করার আভাস ভারতের

হাদির হত্যাকারীদের ফেরত চাইল বাংলাদেশ, রাজি ভারত

সংসদের সাউন্ড সিস্টেম-কাণ্ডে দুদকের অনুসন্ধান

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

ব্যর্থতায় সেকশন প্রধানের পদের আয়ু হবে ৫ মিনিট, রেলের কর্মকর্তাদের মন্ত্রীর হুঁশিয়ারি

শুধু মার্চেই সীমান্তে ১৬৫ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার