হোম > জাতীয়

গাজী নজরুলের বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার

বাসস, ঢাকা  

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

জাতীয় সংসদের রেফারেন্স পেলে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠানো হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি। এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে।

এক প্রশ্নের জবাবে আবদুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে, কমিশন তা আমলে নেবে এবং যথাযথ তদন্ত ও শুনানির পর সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবেই বহাল থাকবেন। তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, সে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।

নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যের পদত্যাগ ও রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ—দুটি পৃথক বিষয়। সংসদ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে, বিষয়টি নির্বাচন কমিশনে পাঠালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, এ ধরনের বিষয় স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আসতে হবে। স্পিকার কোন ভিত্তিতে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন বা পাঠাবেন কি না— সেটি সম্পূর্ণ তাঁর এখতিয়ার।

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

কুশিয়ারায় বাড়ছে পানি, নওগাঁ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

গাজী নজরুলের বিষয়ে স্পিকারের দিকে তাকিয়ে ইসি: আব্দুর রহমানেল মাছউদ

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য পূরণে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

অর্ধলক্ষ কনস্টেবল: বড় অংশের আ.লীগ সম্পৃক্ততা, ব্যবস্থার ধরন নিয়ে দোটানা