হোম > জাতীয়

১ মার্চের মধ্যে প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ

বাসস, ঢাকা  

আগামী ১ মার্চের মধ্যে প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-২ শাখার সিনিয়র সহকারী সচিব (ত্রাক-২) শাহ মো. শামসুজ্জোহা স্বাক্ষরিত এক জরুরি পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সকল জেলা প্রশাসককে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি উপজেলার খননযোগ্য ও গুরুত্বপূর্ণ খালসমূহের একটি হালনাগাদ ডাটাবেজ তৈরি করা প্রয়োজন।

মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে টিআর, কাবিখা-কাবিটা ও ইজিপিপি কর্মসূচির মাধ্যমে খাল খনন, পুনঃখনন এবং বৃক্ষরোপণের সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ণ খালসমূহ খনন/পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষ রোপণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রতি উপজেলা থেকে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ ও নিষ্কণ্টক ২টি করে খালের তথ্য সংগ্রহ করা প্রয়োজন। গুগল ফরম লিংক ব্যবহারের মাধ্যমে তথ্য পাঠানো যাবে।

এই প্রক্রিয়ায় তথ্য প্রেরণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে পৃথকভাবে কোনো প্রতিবেদন বা হার্ডকপি প্রেরণের প্রয়োজন নেই। প্রতিটি উপজেলা থেকে সরাসরি গুগল লিংকের মাধ্যমে তথ্য সাবমিট করা মাত্রই তা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডেটাবেইসে যুক্ত হবে।

থার্ড টার্মিনাল চালু: অপারেটর নিয়োগ ও জনবল সংকটে আটকে ৩ বছর

নতুন করে জমি অধিগ্রহণের প্রস্তাব, বাড়ছে মেয়াদ

প্লিজ, ফুলটুল দেবেন না, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী

স্বাধীনতাযুদ্ধ মূলত ছিল একটা সাংস্কৃতিক বিপ্লব: সংস্কৃতিমন্ত্রী

জাপানে দক্ষ জনশক্তি পাঠাতে চায় সরকার, চলছে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ

ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্পর্ক জোরদারের প্রত্যাশা পাকিস্তান হাইকমিশনারের

১৬ বছর হলেই পাওয়া যাবে এনআইডি: ইসি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত