হোম > জাতীয়

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে ও চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে সন্ধান মিলছে না ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। গত কয়েক দিন থেকে পরিবারসহ কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনিও কারও সঙ্গেই আর যোগাযোগ করছেন না বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।

শিবলী নোমানী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লোক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ৮ মে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্যের বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যানের। শিবলী নোমানী বলেন, ‘এমপি সাহেব ওনার বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে গত রোববার (১২ মে) ভারতের কলকাতায় গিয়েছিলেন। একই সঙ্গে তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল। পরদিন সোমবার থেকে তাঁকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না।’

আনারের সফর সঙ্গী কেউ ছিল কি না, এমন প্রশ্নে শিবলী নোমানী জানান, ‘তিনি একাই গিয়েছেন। বাংলাদেশের সঙ্গে যাদের কথা হয়েছে, সর্বশেষ সোমবারই কথা হয়েছে।’

সোমবার সর্বশেষ তিনি কোথায় ছিলেন এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ওই দিন আমার সঙ্গে কথা না হলেও অন্যদের (বাংলাদেশে) সঙ্গে কথা হয়েছিল। তিনি সেখানে গোপাল দার (আনোয়ারুল আজিমের কলকাতার বন্ধু) বাসায় ছিলেন বলে আমরা জেনেছি। আমরা শুনেছি, সেদিন সকালে গোপাল দার বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলেন, “নিউ টাউনে যাচ্ছি। রাতে ফিরে একসঙ্গে খাব।” তারপর থেকে ওনার মোবাইলটা বন্ধ।’

সংসদ সদস্যের বন্ধু ‘গোপাল দার’ পরিচয় ও বাসা সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি শিবলী নোমানী। তিনি বলেন, ‘গোপাল দা কে, সেটা আমি কেমনে বলব? এমপি সাহেব যেখানে গিয়েছিল, সেখানে তাঁর বাসায় উঠেছিলেন, নিশ্চয় গোপাল দার সঙ্গে এমপি সাহেবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

জমির বেশির ভাগই বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ

দুই দশক ধরে দুদকের ভরসা ‘ভাড়াটে’ প্রসিকিউশনে

১৫০ হাজির লাগেজ চুরির অভিযোগ: সত্যতা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ

কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে হচ্ছে নতুন পরিকল্পনা

জুলাইয়ের মৃত্যুসংখ্যা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের দাবি নাকচ জাতিসংঘের

তামাকপণ্যে কর ও দাম বাড়াতে অর্থমন্ত্রীকে ৬ সংসদ সদস্যের ডিও লেটার

চকরিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

মায়ের পোকা ধরা মরদেহ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে রুল জারির আরজি