হোম > জাতীয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ বিমানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় বিমানমন্ত্রী আফরোজা খানম। ছবি: মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, ‘আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন, যাতে আমরা প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে পারি।’

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে প্রতিশ্রুতিগুলোকে সময়ভিত্তিক পরিকল্পনায় ভাগ করে বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ছয় মাসের মধ্যে এই খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জানানো হয়, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যেখানে স্বল্প মেয়াদে দৃশ্যমান অগ্রগতি, মধ্য মেয়াদে কাঠামোগত সংস্কার এবং দীর্ঘ মেয়াদে টেকসই উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হবে।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা