হোম > জাতীয়

হজ ক্যাম্পে লাগেজ র‍্যাপিং সেবা চালু

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হজযাত্রীদের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করা হয়েছে। ছবি: সংগৃহীত

হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাঁদের লাগেজ র‍্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজের ক্ষতি, খোলা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এই সেবা চালুর ফলে হজযাত্রীদের লাগেজের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যাত্রাপথে নানা ধরনের ঝামেলা কমবে। বিশেষ করে শেষ মুহূর্তে লাগেজ-সংক্রান্ত ভোগান্তি হ্রাসে এটি কার্যকর ভূমিকা রাখবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হজযাত্রাকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাঁর নির্দেশনার আলোকে এই নতুন সেবা চালু করা হয়েছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, লাগেজ র‍্যাপিং সেবা হজযাত্রীদের ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করে তুলবে।

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: তদন্তের আগে একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়: বাস মালিক সমিতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (শেষ পর্ব)

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

কুমিল্লায় ‎পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ, শিক্ষা বোর্ড তাকিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে

পরবর্তী সময়ে কী খাবেন গড নোজ: সংসদে স্পিকার

দুই দিন ভার্চুয়ালি চলবে বিচারকাজ, আইনজীবীদের আপত্তি

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

জ্বালানি সংকট: নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক নিশ্চিতে বিটিআরসির সভা বুধবার