হোম > জাতীয়

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ আসছে মধ্যরাতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাহিদুল ইসলাম নাহিদ ও শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ আজ শনিবার দিবাগত রাতে দেশে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ ঢাকায় পৌঁছাবে।

লেবাননে দূতাবাস জানিয়েছে, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন। ঘটনার পর তাঁদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়। পুলিশের প্রতিবেদন, মরদেহ পাঠানোর অনুমতিপত্র গ্রহণসহ আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করার পর লাশের গোসল এবং কাফন হয়েছে। মরদেহ গ্রহণের বিষয়ে বাংলাদেশে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম মারা যান। তাঁর লাশ এর মধ্যে দেশে এসেছে

আরও পড়ুন:

‘সংস্কার’ যা হওয়ার হয়েছে, এখন হবে ‘সংশোধন’: চিফ হুইপ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী