হোম > জাতীয়

মেঘনার ভাঙন রোধে স্থায়ী প্রকল্প, দ্রুত জরুরি কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: 

নোয়াখালীর সুবর্ণচরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি কাজ শুরু করা হবে। পাশাপাশি আগামী অর্থবছর থেকে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি ভাঙনের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও জানান, বর্ষা মৌসুমের আগে দ্রুত ভাঙন প্রতিরোধে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ হাতে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি পয়েন্টে জরুরি কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, সুবর্ণচরের ভাঙনপ্রবণ এলাকায় টেকসই বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। স্টাডি রিপোর্ট সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন খাতে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানও দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা