হোম > জাতীয়

বগুড়া ও শেরপুরে নির্বাচনী দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—সদস্যদের আনসার মহাপরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­

আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন বগুড়া-৬ (সদর) উপনির্বাচন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতিমূলক সমাবেশে সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। সমাবেশে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অংশ নেন এবং জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বগুড়ার সমাবেশের সঙ্গে সরাসরি সংযুক্তি স্থাপন করা হয়।

সমাবেশে মহাপরিচালক জানান, নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর মোতায়েন পদ্ধতি চালু করা হয়েছে। AVMIS সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি আরও জানান, সদস্যদের ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে STDMS সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ দেওয়া হবে।

সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের জনগণের প্রতি অর্পিত একটি গুরুত্বপূর্ণ আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা খেয়ানত বরদাশত করা হবে না। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অটুট রাখতে হবে।

৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন অস্ত্রধারী সদস্য প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করবেন।

নির্বাচনী নিরাপত্তাব্যবস্থাকে আরও গতিশীল করতে প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে দুজন ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এর ইউজার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুই আসনে চারটি করে মোট আটটি স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে, যেখানে প্রতিটি টিমে ১০ জন করে মোট ৮০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত থাকবেন এবং একই সঙ্গে অ্যাপের রেসপন্ডার হিসেবে তাৎক্ষণিক সাড়া দেবেন।

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: জামায়াতের এমপি সালাহ উদ্দিন

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা

মানবতাবিরোধী অপরাধ: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

৫ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২৬ এপ্রিল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

একাত্তর, নব্বই ও চব্বিশের তিন ট্রফিই বিএনপির ঘরে: প্রতিমন্ত্রী শাহে আলম

সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপি প্রতিনিধিকে স্পিকার

রাষ্ট্রপতি নিজের মতো ভাষণ দিতে পারেননি, ক্ষমতার ভারসাম্য কোথায়—প্রশ্ন রুমিন ফারহানার

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পিছিয়ে ১৬ এপ্রিল