হোম > জাতীয়

১০ বছরে মাছ উৎপাদন বেড়েছে ৫৫ শতাংশ: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মৎস্য খাতে সরকার সময়োপযোগী নীতি ও পরিকল্পনা গ্রহণের কারণে অনেক অগ্রগতি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে মোট মাছ উৎপাদন হয়েছে ৪৭ দশমিক ৫৯ লাখ টন; যা ২০১০-১১ অর্থবছরের মোট উৎপাদনের (৩০ দশমিক ৬২ লাখ টন) চেয়ে প্রায় ৫৫ শতাংশ বেশি। 

আজ সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। আজ সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির পর সকাল সাড়ে ১০টায় মৎস্য ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বর্তমানে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু দৈনিক মাছ গ্রহণ ৬০ গ্রাম চাহিদার বিপরীতে বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৮০ গ্রামে উন্নীত হয়েছে।

মাছ রপ্তানির ক্ষেত্রে কোনো ভেজাল না মেশানোর আহ্বান জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, কোনোরূপ অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাছ রপ্তানির ক্ষেত্রে কোনো ভেজাল মেশানো যাবে না। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। 

জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।

উত্তরের চার জেলায় তীব্র জ্বালানি সংকট

জ্বালানি তেল সংকট: ১৬ দিনের তেল বিক্রি ৭ দিনে

হামের প্রাদুর্ভাব: রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু

অর্থ পাচারের যে ১১ মামলায় অগ্রাধিকার সরকারের

‘হাম’ পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

কৃষক ও নারীরা নিশ্চয়ই কার্ডের টাকা বিদেশে পাচার করবেন না: সংসদে প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবীর চিঠি

বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি জানতে সংসদে মুলতবি প্রস্তাব এমপি ফারুকের

সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে ৬ এপ্রিল