হোম > জাতীয়

নামের আগে অ্যাডভোকেট যুক্ত করতে চান হুইপ দুলু, ইসির না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের আগে ‘অ্যাডভোকেট’ যোগ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় তা না-মঞ্জুর করেছে ইসি। আজ বুধবার এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ যোগ করার আবেদন করেন। অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় কমিশন তা না-মঞ্জুর করেছে। পরবর্তীতে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন। তবে কমিশন এখনো সিদ্ধান্ত দেয়নি।

সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে যুক্তি দেখানো হয়েছে, নামের আগে পদবি ব্যবহারের সুযোগ নেই। এ ক্ষেত্রে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর স্ত্রীর নামের আগেও ডাক্তার লেখা হয়নি। শুধু নাম হবে, পদবি হবে না।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে আদালতের আদেশ থাকায় বিচারপতি নামের আগে যোগ করা হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাও এনআইডির একটি অংশে রাখা হয়। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী নামের প্রারম্ভে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ্ব’, ‘অ্যাডভোকেট’ প্রভৃতিসহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধন করার সুযোগ নেই।

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ: লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

মাদকের অর্থে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

জুলাইয়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন