হোম > জাতীয়

চিফ হুইপকে ডেপুটি স্পিকার—দিস ইজ অ্যাবসার্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে ৬৮ বিধিতে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়। জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম বক্তব্য শুরুর পরে চিফ হুইপকে উদ্দেশ করে এ কথা বলেন ডেপুটি স্পিকার।

দেশের বিদ্যমান সার-সংকট নিয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান ৬৮ বিধিতে সংক্ষিপ্ত আলোচনার প্রস্তাব আনেন। শুরুতে বক্তব্য দেন দলটির এমপি মাহবুবুল আলম সালেহী। তাঁর বক্তব্য শুরুর পরেই নিজ আসন ছেড়ে সরকারদলীয় এমপির সঙ্গে কথা বলতে দেখা যায় চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে। এ সময় বক্তব্য থামিয়ে দেন মাহবুবুল আলম। তখন ডেপুটি স্পিকার চিফ হুইপের উদ্দেশে বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’