হোম > জাতীয়

১২৩টি সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে কিন্তু অনেকেই সেটা না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।’

উপদেষ্টা আরও বলেন, ‘সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ তো রয়ে গেছে।’

উপদেষ্টা বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে। ওইদিন বড় করে এটি প্রচার করা হবে। সেখানে গণমাধ্যম কর্মীদেরও দাওয়াত দেওয়া হবে।’

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান