হোম > জাতীয়

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০১৭ সালে গুম ও অমানবিক নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সেনা কর্মকর্তা এম মারুফ জামান। আজ রোববার তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

সাবেক এই রাষ্ট্রদূত ও সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমাকে ২০১৭ সালে ডিজিএফআই ধরে নিয়ে ১৫ মাস গুম করে রেখেছিল আয়নাঘরে। সেই আয়নাঘরের ৪০ ভাগ এখন ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যা দেখানো হচ্ছে, আগে সে রকম ছিল না। অনেক জঘন্য রকম ছিল। সেখানে বন্দীদের ওপর অকল্পনীয় নির্যাতন চালানো হতো। আমাকেও অমানুষিক নির্যাতন করা হয়েছে।’

এম মারুফ জামান বলেন, ‘আমি ভারতবিরোধী ছিলাম। হাসিনার গুম–খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গোপন চুক্তির বিষয়ে জানতাম। আমি এসব লিখতাম। যার কারণে আমাকে তুলে নিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল সেখানে। আমি এসবের বিচার চাই।’

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

ভোটের কালি নখ থেকে মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড়

কবিতার বই বেরিয়েছে বেশি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ

মাদকের বিষয় নিয়ে থানায় কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী রাজিব

এখনই মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

জাতীয় সংগীত ঘিরে জনপ্রতিনিধিদের আচরণ স্বাধীনতার চেতনার ওপর আঘাত: মহিলা পরিষদ

১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে: এ্যানি