হোম > জাতীয়

অবসরের দুই দিন আগে পদোন্নতি পেয়ে সচিব হলেন ফারুকী

অবসরে যাওয়ার দুই দিন আগে সচিব পদে পদোন্নতি পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মুস্তাকিম বিল্লাহ ফারুকী। পদোন্নতি দেওয়ার পর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বুধবার (৮ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১০ মে তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। 

এর আগে তিনি ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক (ডিসি), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। 

মুস্তাকীম বিল্লাহ গত ১ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

কমিশনের প্রস্তুতি: পোস্টার থাকছে না স্থানীয় নির্বাচনেও

সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই মামলা

হাওরাঞ্চল: পানি কমে জাগছে পচা ধান

জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন

পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের বার্তা

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মাসুদ উদ্দিন, এক দিনের জিজ্ঞাসাবাদ

বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা, পাচ্ছেন যাঁরা

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি