হোম > জাতীয়

দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করতে রুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী—বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময়ের পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায়পদ্ধতি ও প্রক্রিয়াসংবলিত নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রুল জারি করেন।

আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৫ জুলাই রিটটি করা হয়। রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত সড়কমন্ত্রীর

সংসদে ছাদ চুইয়ে পানি, নিজ ঘরেও পানি পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার

সাইবার স্পেসেও মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

বিএনপি কি একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়—সংসদে আখতারের প্রশ্ন

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৫৪, পানিবন্দী দেড় লাখের বেশি পরিবার

আড়াই মাসে গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজার ৭২৫, উদ্ধার ২৪৩ আগ্নেয়াস্ত্র

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ-সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু