হোম > জাতীয়

বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডা. এ বি এম আবদুল্লাহ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ২৪ জুন এই আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়। এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাতিল করে আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদের আজীবন নিয়োগটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সভার তারিখ (২০ জুন, ২০২৪) থেকে ইমেরিটাস অধ্যাপক পদে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এ বি এম আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর সঙ্গে অন্যায় ও অবিচার করেছে। তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেওয়ার নজির নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার অনেক ছাত্র আজ দেশের স্বনামধন্য অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। কারা এবং কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা তারাই ভালো জানে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার