হোম > জাতীয়

এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। সেই চর্চার জন্য সরকার নির্বাচন করতে হয়। যখন জনগণের ইচ্ছা অভিপ্রায় ঘটে, তারা যখন জানে, কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। রাষ্ট্র গঠনের ব্যাপারটা সাংস্কৃতিক লড়াইয়ের সঙ্গে জড়িত। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে জুলাই গণ-অভ্যুত্থানের পথ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনার আয়োজন করে নাগরিক সংগঠন ‘পাঠ চিন্তা’। 

ফরহাদ মজহার বলেন, আমি প্রতিবাদ করেছি, বারবার বলেছি, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁদের বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধানের অধীনে নেওয়া যাবে না। কিন্তু এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। যারা ক্ষমতায় এসেছেন তাঁদের একটাই কাজ। তা হচ্ছে, জনগণের অভিপ্রায়কে লিখিত রূপ দেওয়া। অবশ্য সংবিধান থাকাটা খুব জরুরি নয়। কারণ ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরায়েলে সংবিধান নেই। তাদের দেশেও তো বিচার আচার হচ্ছে। জনগণের ক্ষমতাই যে সার্বভৌম এটা নিশ্চিত করতে হবে সবার আগে। 

সাম্প্রতিককালে মাজারে হামলা প্রসঙ্গে এ কবি ও রাজনীতি বিশ্লেষক বলেন, ‘মাজারে যারা হামলা চালাচ্ছে তাদের জিজ্ঞাসা করলে বলছে, মাজারে মাদক সেবন হচ্ছে। যদি সেটাই একমাত্র কারণ হয়, তাহলে তারা কেন শহরের বড় বড় ক্লাবগুলোতে নজর দিচ্ছে না। আমি বলব, আসুন আমরা সবাই মাদক নির্মূল করি। মাজারে গান বাদ্য হারাম, তাহলে আসুন কনসার্টগুলো বন্ধ করে দেই। আসলে এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে অন্যের চিন্তায় হস্তক্ষেপের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।’ 

আলোচনা সভা শেষে উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন ফরহাদ মজহার।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন