হোম > জাতীয়

৬২ প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরই সপ্তাহে ২ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নতুন কারিকুলাম বাস্তবায়নে ৬ষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছর থেকেই সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্য সব ক্লাসের শিক্ষার্থীরা আগের মতো একদিন ছুটি পাবে। 

আজ মঙ্গলবার নতুন কারিকুলামের জন্য পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান। 

অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘আমরা ৬২টি প্রতিষ্ঠানকে বলে দিয়েছি, পাইলটিং কার্যক্রমের আওতায় থাকা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এ বছর সপ্তাহে দুই দিন ছুটি পাবে। আর অন্য ক্লাসের শিক্ষার্থীরা আগের মতোই সপ্তাহে ছয় দিন ক্লাস করবে। সব ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবে ২০২৩ সালে।’ 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছর (২০২৩ সাল) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ