হোম > জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকলের অপচেষ্টা, সতর্কবার্তা জারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অপচেষ্টা করেছে একটি চক্র। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, mswbd.org নামে একটি ওয়েবসাইট তাদের নজরে এসেছে, যা মূল ওয়েবসাইটের অনুকরণে তৈরি করা হয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একমাত্র সঠিক ওয়েবসাইট হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর www.msw.gov.bd। অন্য কোনো ঠিকানায় প্রকাশিত তথ্যের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে, তবে বিষয়টি দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য আইসিটি শাখার মোবাইল নম্বর ০১৯১৫০২৬৪২৩ প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আইএমইডির প্রতিবেদন: সেচ প্রকল্পের খাদে খাদে রাজ্যের অনিয়ম

এলডিসি থেকে টেকসই উত্তরণে আরও ৩ বছর সময় চায় বাংলাদেশ

উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, স্বাস্থ্য-শিক্ষা-জীবনমানও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

ধর্ম-বর্ণ-নি‌র্বিশে‌ষে সবাই মি‌লে স্বৈরাচার‌কে হটি‌য়ে‌ছে: বৃক্ষ‌রোপণ কর্মসূচি‌তে প্রধানমন্ত্রী

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে শুনানি ১৯ জুলাই