হোম > জাতীয়

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান আরও বলেন, ‘শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, আমরা এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবারও তারা দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।

তারেক রহমান বলেন, যে দেশের মানুষ ৭১, ৭৫, ৯০, ২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

সভাপতির ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, এখন যা করছে বিরোধী দল, তা গঠনমূলক কর্মসূচি নয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতা-কর্মীদের। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

রক্ষণাবেক্ষণ শেষে সচল সামিটের এলএনজি

২০২৭ সালে কোন মাসে কত ঐচ্ছিক ছুটি, দেখে নিন তালিকা

সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২০২৪ সালে ৭ নভেম্বরের সেই পরাজিত অপশক্তির পরাজয় ঘটেছে: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির