হোম > জাতীয়

১৮ বছর আগে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড, অবশেষে মিলল মুক্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ও মামলা থেকে খালাস পেয়েছেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন। তদন্তে দুর্বলতা, প্রত্যক্ষদর্শী ও আলামত না থাকায় আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

স্ত্রী ও অনাগত সন্তানকে হারানোর পর থেকে এই পর্যন্ত কেটে গেছে ১৮ বছর।

মামলার নথি থেকে জানা যায়, যশোরের অভয়নগরে ২০০৮ সালের ১৫ জানুয়ারি বিকেলে স্বামীর বাড়িতে নিজ ঘরে গৃহবধূ সবুরা বেগম অগ্নিদগ্ধ হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে পরদিন মৃত সন্তানের জন্ম হয়। ওই বছরের ২১ জানুয়ারি সবুরার বাবা সামছুর শেখ বাদী হয়ে জামাতা আব্দুল্লাহসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ২৮ জানুয়ারি মারা যান সবুরা।

ওই ঘটনায় করা মামলায় ২০১৯ সালে আসামি আব্দুল্লাহকে মৃত্যুদণ্ডের রায় দেন যশোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এ ছাড়া গ্রেপ্তারের পর আসামি আব্দুল্লাহ জেল আপিল করেন।

আসামির পক্ষে ছিলেন আইনজীবী তাসাদ্দর রায়হান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সাত দিন পর মামলা হয়েছে। মামলায় অভিযোগ ছিল হাত-পা বেঁধে, লেপ-তোশকে কেরোসিন তেল দিয়ে আগুন দেওয়ার। কিন্তু পুলিশ কোরোসিনসহ যেসব উপকরণে আগুন লাগিয়েছে, তা জব্দ তালিকায় দেখায়নি। সন্তান হাসপাতালে রিসিভ করেন স্বামী। স্বামী যদি আগুন লাগাতেন, তাহলে তো পালিয়ে যেতেন। কিন্তু তিনি হাসপাতালে ভিকটিমকে চিকিৎসা করিয়েছেন।

ইমাম হোসেন আরও বলেন, এ ছাড়া স্বামী ঘটনাস্থলে ছিলেন বা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, এমন কিছু প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। আর কী দিয়ে আগুন লাগিয়েছে, সেটাও প্রমাণ করতে পারেনি।

ক্যাপাসিটি চার্জের বোঝা দেড় দশকে বেড়ে ৯ গুণ

আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে গুম–খুন করত: জবানবন্দি

সংসদে জামায়াত এমপির ‘অশ্লীল’ উপমা, বক্তব্যের অংশ এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

বিরোধী দলের বাজেট সমালোচনায় সরকারি দলের ক্ষোভ, সংসদে বাহাস

গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল নাসের

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

পবিত্র আশুরা ২৬ জুন

ফাঁসির আসামি সোহেল–স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ