হোম > জাতীয়

তুরস্ক দূতাবাসের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তুরস্ক দূতাবাসের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আজ সোমবার দুপুরে এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

টুইট বার্তায় মুস্তাফা ওসমান তুরান বলেন, কিছু বিদ্বেষপরায়ণ ব্যক্তি গত শুক্রবার থেকে তুরস্ক দূতাবাসকে লক্ষ করে ‘ফেক নিউজ’ বা মিথ্যা খবর ছড়াচ্ছে। বর্তমানে তুরস্ক দূতাবাসের কোনো কর্মকর্তার করোনা নেই। দূতাবাস খোলা রয়েছে এবং পূর্ণ সক্ষমতায় কাজ করছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

টুইটে একটি ই-মেইলের ছবিও পোস্ট করেছেন মুস্তাফা ওসমান তুরান। ই-মেইলের বিষয়ে ওমিক্রনের কারণে দূতাবাস বন্ধের কথা বলা হয়েছে। ই-মেইলের বিস্তারিত বলা হয়েছে যে, মহামারি পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এবং দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকার তুরস্ক দূতাবাস তাদের কর্মীদের আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে। আর সর্বসাধারণের জন্য দূতাবাস বন্ধ থাকবে। এতে দূতাবাসের ই-মেইল ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

তবে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজকে বিকেল পর্যন্তও আমাদের কাছে এমন ধরনের লিখিত বা মৌখিক কোন অভিযোগ আসেনি।

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

জুলাই অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ফ্রান্স

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সাড়ে ৩ লাখ রোহিঙ্গার তথ্য যাচাই সম্পন্ন, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারে সংঘাত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো রকমের মব কালচার থাকবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের

আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক