হোম > জাতীয়

মেলা বন্ধ করা হয়েছে, আয়োজকদের খুঁজছে পুলিশ—আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে ববি হাজ্জাজ

ঢামেক প্রতিবেদক

বিএনপি নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রতিমন্ত্রী হাসপাতালে যান এবং আহত নুরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ বলেন, ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী নুরুল ইসলাম খুবই নৃশংস হামলার শিকার হয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং অনেকগুলো সেলাই দিতে হয়েছে।

ববি হাজ্জাজ জানান, আহত নুরুল ইসলামের শারীরিক অবস্থা বিবেচনায় এখনো তাঁর জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, হেলমেট পরা চার ব্যক্তি মোটরসাইকেলে এসে হামলা চালান। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ববি হাজ্জাজ বলেন, ঘটনাস্থলের পাশেই একটি মেলা বসানো হয়েছিল। সেই মেলা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে। মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মেলার সঙ্গে জড়িত যাঁরা, পুলিশ তাঁদেরও খুঁজছে। এলাকার চিহ্নিত আসামি যাঁরা আছেন, তাঁদেরও খোঁজা হচ্ছে।

মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে শাস্তি তার পেতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কাজ করছে, পুলিশ যেভাবে কাজ করছে, তার ভিত্তিতে আমি কনফিডেন্স নিয়ে বলছি—যত দ্রুত সম্ভব পুলিশ এই আসামিদের আইনের আওতায় আনবে।’

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম

গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট

নিজের নামে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে সচিবকে প্রতিমন্ত্রী শাহে আলমের চিঠি

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

বেসরকারি এতিমখানায় অনুদানের দ্বিতীয় কিস্তিতে ছাড় ১৪০ কোটি টাকা

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিজিটাল জুয়া ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়া বিশ্ববিদ্যালয়সহ ৪ খসড়া অনুমোদন