হোম > জাতীয়

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান বিমানবাহিনীর প্রধানের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: আইএসপিআর

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তিন বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।

আজ বুধবার ঢাকা সেনানিবাস এলাকায় বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিমানবাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও পরিচালকেরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিমানঘাঁটির এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই