হোম > জাতীয়

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও তাঁদের পরিবারের জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাঁরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও একই গ্রামের জুবায়ের আহমদ।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাপ্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নুরুল হক আরও বলেন, এই কঠিন সময়ে সরকার নিহত প্রবাসীদের পরিবারের পাশে রয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

১৫০–২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

আন্তসীমান্ত পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে মন্ত্রী এ্যানি

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে: সংসদে প্রতিমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত