হোম > জাতীয়

দক্ষিণ সুদানে বাংলাদেশ পুলিশের এসআই অপহৃত

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) অপহরণের শিকার হয়েছেন। তাঁর নাম আশিকুর রহমান।

মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী মালাকাল নামের একটি পিওসি (প্রোটেকশন অব সিভিলিয়ান) এলাকা থেকে আশিককে অপহরণ করে দুর্বৃত্তরা।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।

আশিক চলতি বছরের ২১ এপ্রিল শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আইপিও (ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান। ওই সময় বাংলাদেশ থেকে পুলিশ সুপার (এসপি) থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন ওই দলে।

অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশি পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। শেষ খবর পর্যন্ত আশিকের ওয়াকিটকি সেটের লোকেশন শনাক্ত করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সুদানে যুদ্ধ চলার কারণে সীমান্তবর্তী অনেক সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ বেড়েছে। 

দক্ষিণ সুদানে এর আগে গাড়িসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনা হলেও ব্যক্তি অপহরণের ঘটনা এটাই প্রথম। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ওই সব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা পেয়েছে।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর