হোম > জাতীয়

রেলওয়ে পূর্বাঞ্চল: টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৫ লাখ হিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার ১৭ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই অনলাইনে যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। দুপুরে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরুর পর মাত্র আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৫ লাখ হিট রেকর্ড করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে যাত্রীরা একসঙ্গে ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশের চেষ্টা করেন। এতে অল্প সময়েই বিপুলসংখ্যক হিট পড়ে।

এর আগে সকালে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির সময় একই ধরনের চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।

রেলের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত দুই অঞ্চলের মিলিয়ে ২৯ হাজার ৭৯৫টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার বিকেলে রেলের টিকিটিং ওয়েবসাইট ঘুরে দেখা যায়, পশ্চিমাঞ্চল ট্রেনের পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনের মধ্যে ঢাকা–সিলেট, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার ও ঢাকা–জামালপুর রুটের ট্রেনগুলোর বেশির ভাগ আসন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। সকাল ও দুপুরে বিপুলসংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়। তাদের ধারণা, আজ ও আগামীকালের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি থাকবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রা শুরুর আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই হিসেবে ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ মার্চ থেকে।

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট