হোম > জাতীয়

টেলিগ্রামে পর্নোগ্রাফি: জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ আদালতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পর্নোগ্রাফি-সংক্রান্ত গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী হিসেবে জড়িত প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।

আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে গতকাল শনিবার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এই নির্দেশ দেন আদালত।

ওই নির্দেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনারকে একজন চৌকস ও দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

বিচারক আদেশে তদন্তকালে উদ্‌ঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের এবং তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট পত্রিকার সংশ্লিষ্ট সংবাদদাতাকে তদন্তকালে সহযোগিতা করার নির্দেশ দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পিডিবির সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের খোঁজে দুদক

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, ৭ জনই বিএনপি নেতা

‘পুশ ইন’ বিতর্কের মধ্যেই সীমান্তে সমন্বিত টহলের সিদ্ধান্ত ঢাকা-দিল্লির

ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: মির্জা ফখরুল

ভারত-বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে বিশ্বশক্তিতে পরিণত হবে: দীনেশ ত্রিবেদী

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা