হোম > জাতীয়

ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফেসবুক

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সোয়া ১০টায় ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

আজ সকালে কলেজ ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজে আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজকেরা আশা করছেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা দেবেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।

মোবাইল ফোনসেট নিবন্ধন: চালুর ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি এনইআইআর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রূপপুরে দুই মাস ধরে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা

পাহাড়ধসে প্রতিবছর গড়ে ২৫ জনের মৃত্যু, কারণ অজানা নয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ: তথ্য মন্ত্রণালয়

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গুজবনির্ভর হামলা মব সংস্কৃতির বহিঃপ্রকাশ: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে