হোম > জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

এ সফরে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

সফর শেষে আগামী ১৬ জুলাই দেশে ফিরে আসবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আইএমইডির প্রতিবেদন: সেচ প্রকল্পের খাদে খাদে রাজ্যের অনিয়ম

এলডিসি থেকে টেকসই উত্তরণে আরও ৩ বছর সময় চায় বাংলাদেশ

উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, স্বাস্থ্য-শিক্ষা-জীবনমানও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

ধর্ম-বর্ণ-নি‌র্বিশে‌ষে সবাই মি‌লে স্বৈরাচার‌কে হটি‌য়ে‌ছে: বৃক্ষ‌রোপণ কর্মসূচি‌তে প্রধানমন্ত্রী

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে শুনানি ১৯ জুলাই

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি