হোম > জাতীয়

বুধবার সিইসির তফসিল ঘোষণা রেকর্ড হবে, বিটিভি–বেতারকে ইসির চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বর (বুধবার) ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তফসিলের ভাষণ রেকর্ড প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটা ১০ ডিসেম্বর (বুধবার) রেকর্ড করা হবে। এই বিষয়ে বিটিভি ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।’

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। ভাষণে সিইসি জনগণকে সংসদ ও গণভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।

গতকাল রোববার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আজ বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হবে।

এদিকে, আগামী বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। এর পরের দিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে কমিশন। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবারও তফসিল ঘোষণা করা হতে পারে।

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে