হোম > জাতীয়

নেপাল থেকে আসছে টিস্যু, আন্দোলনে আহত দুজনের কর্নিয়া প্রতিস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজন রোগীর চোখে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য নেপাল থেকে টিস্যু আনা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন এই অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু সরবরাহের ব্যবস্থা করেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ জানান। 

তিনি জানান, এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুজনের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হবে। 

চার ঘণ্টার ভেতর এই অপারেশন করতে হয়। এ কারণে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানের মাধ্যমে এই কর্নিয়া দেশে আসছে। জরুরি ভিত্তিতে এই সার্জারি হওয়ার পর আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সার্জারি শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন কর্তব্যরত চিকিৎসকেরা।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর