হোম > জাতীয়

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী বলেছেন, সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তাঁরা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার চীন সরকার তা করবে।

আজ রোববার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএনপি সরকার প্রতিহিংসাপরায়ণ হবে না, দাবি করেন পানিসম্পদ মন্ত্রী। তাঁর ভাষ্য—ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। মন্ত্রী বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল খনন আরেকটা প্রতিশোধ।’

পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, তিস্তা, পদ্মায়, মেঘনা, যমুনায়, ব্রহ্মপুত্রসহ সারা দেশে ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়! আমি যখন কথা বলছি, সেই মুহূর্তেও ২,৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।

বক্তব্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশে এ প্রশ্ন রেখেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর এ্যানি। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের ওপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

অতীতে কারাজীবনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সামনে উপস্থিত বিরোধীদলীয় নেতা কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে, একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব?’

এরপর মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ! আবার আমাদের যেতে (জেলে) হবে না। কারণ এ দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এ দেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল।’

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী