হোম > জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের বিবৃতি

বাসস, ঢাকা  

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোকেও কৃতজ্ঞতা জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিগট এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন জানায়, বিশেষ করে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত গোষ্ঠীর প্রতি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখার জন্য প্রশংসা করছি, পাশাপাশি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আঞ্চলিক অন্যান্য দেশকেও ধন্যবাদ জানাচ্ছি।’

আজ সোমবার মিয়ানমার থেকে রোহিঙ্গাদের গণ নির্বাসনের আট বছর পূর্ণ হলো। এখনো ১ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে ক্যাম্পগুলোতে রয়েছেন। ২০১৭ সাল থেকে পুনর্বাসনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, আর রাখাইনে আরাকান আর্মি (এএ)-র ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ বাংলাদেশকে নতুন জটিলতার মুখে ফেলেছে।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগতে পারে ১২ ঘণ্টা

ট্রেন দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসি–এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩৮৪ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রকাশ্যে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার-হত্যাকাণ্ড

২০ দিনে ঢাকা থেকে ৬১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে যাত্রী দুর্ভোগ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল

নীলসাগর ট্রেন দুর্ঘটনায় আহত ৬৬, রেলের তদন্ত কমিটি

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা থেকে আজ যথাসময়েই ছাড়বে উত্তরবঙ্গের যেসব ট্রেন