হোম > জাতীয়

দেশজুড়ে ইন্টারনেট-সেবায় বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবমেরিন কেব্‌ল রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট-সেবা। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এজন্য শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কেব্‌লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে ওই  ১২ ঘণ্টা দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সেবা বিঘ্নিত হতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময়ে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল (সিমিউই-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্‌ল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য, যেটি বাংলাদেশ সাবমেরিন কেব্‌লসের ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ ও সিমিউই-৫ কেব্‌ল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪-এর জন্য বিএসসিসিএলের কেব্‌ল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর