হোম > জাতীয়

কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে গুরুত্ব দেওয়ার পক্ষে নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে ভারত এই ধরনের কোনো উদ্যোগ নিলে সেটা কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে পারে বলেও মত দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কাঁটাতার প্রসঙ্গে কথা বলেন।

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেছেন বলে একজন সাংবাদিক উল্লেখ করেন এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সার্বভৌমত্বের বিষয়টি প্রতিষ্ঠিত। সেভাবেই আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন কী হলো, তার ফলাফল কী হলো, সেটার প্রভাব কী হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে দিতে চায়, সেটা ডিপ্লোমেটিক ওয়েতে আমাদের আলাপ-আলোচনা হবে।’

তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সে রকম কোনো ইস্যু তো প্র্যাক্টিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটার জবাব তো আমরা দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনোরকমের পুশ ইন না হয়, সেটার ব্যবস্থা করা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা।’

চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে বলে বিরোধীদলীয় নেতার এক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী নেতার কাছে চাঁদাবাজির কোনো খতিয়ান থাকলে আমার কাছে দিতে পারেন। আমি ব্যবস্থা নেব।’

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক