হোম > জাতীয়

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনে অর্থ উপদেষ্টাকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করার ঘটনায় গ্রেপ্তার ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

এই ১৪ জন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী। তাঁরা হলেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম; স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক।

সচিবালয় ভাতার দাবিতে ১০ ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে তাঁর দপ্তরে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বাদিউল কবিরের নেতৃত্বে আন্দোলনরত কর্মচারীরা। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন কর্মচারীকে ১১ ডিসেম্বর আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হলে আদালত তা গ্রহণ করেন।

ট্রাইব্যুনালে তায়িমের বাবা: ওপরের নির্দেশে সুরতহালে গুলির কথা লেখেননি পুলিশ কর্মকর্তা

স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন ডিসি

সংসদকক্ষে মোবাইলে কথা বলা ও ছবি না তোলার অনুরোধ চিফ হুইপের

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন তায়িমের বাবা

তিন মাসে আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক-অবরুদ্ধ করেছে দুদক

শাপলা চত্বর-কাণ্ডে আসামি হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

আন্দামানে ট্রলারডুবিতে নিহতদের চারজন কক্সবাজারের

১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি