হোম > জাতীয়

ঈদুল আজহা ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১ জুলাই শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান উপস্থিত ছিলেন। 

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। সে অনুযায়ী, ১ জুলাই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জুলাই উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

মহান মে দিবস আজ: সুস্থ শ্রমিক কর্মঠ হাত