হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

গত ১৪ মে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগ সরকারের সব কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাঁর কথোপকথনের মধ্যে কারফিউ জারি, আন্দোলনকে বিভক্ত করে জঙ্গি কার্ড খেলা এবং কুষ্টিয়ায় পুলিশকে নির্দেশনা দেওয়ার বিষয়গুলো ছিল। ছাত্র-জনতাকে হত্যার যে পরিকল্পনা ও হত্যাকাণ্ড হয়েছে, তা তাঁর কথাবার্তায় সুস্পষ্ট।

সেদিন চিফ প্রসিকিউটর বলেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে জনগণের ভাষা বুঝতে না পেরে উল্টো দমনপীড়ন বেছে নিয়েছিলেন ইনু। জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করা হয়েছে। তাঁর সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে বলে সেদিন জানান আমিনুল ইসলাম।

গত ২ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর। এই মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন—সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার

শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্তরায়: সংসদে জিএম সিরাজ

গুজব প্রতিরোধে পিআইডির ফ্যাক্ট চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর ওপর জোর

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই: বিএনপির এমপির উদ্দেশে স্পিকার

শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না, ৯ শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী