হোম > জাতীয়

দুদক কমিশনার নিয়োগের সুপারিশ দিতে ৫ সদস্যের সার্চ কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে সার্চ (বাছাই) কমিটি করেছে সরকার।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিবকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।

বাছাই কমিটিকে দুদক কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কাজে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকে দুদকের কার্যক্রম অনেকটা স্থবির রয়েছে।

দুদক আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল বিএনপি সরকার তা সংসদে পাস করেনি। ফলে ২০০৪ সালের দুদক আইন স্বংয়ক্রিয়ভাবে বহাল হয়ে যায়। ওই আইনের আলোকে দুদকের কমিশনার নিয়োগের সুপারিশ দিতে বাছাই কমিটি করা হয়েছে। যদিও দুদক আইন সংশোধনে নতুন খসড়া করা হয়েছে।

গুজব প্রতিরোধে পিআইডির ফ্যাক্ট চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর ওপর জোর

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই: বিএনপির এমপির উদ্দেশে স্পিকার

শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না, ৯ শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী