হোম > জাতীয়

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি করেন। একই সঙ্গে সরকারি কর্মকর্তারা যাতে ভবিষ্যতে এত সম্পদের মালিক হতে না পারে, সে বিষয়ে আইন বা নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। 

সুবীর নন্দী দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দাখিলের বিধান থাকলেও তা পালন করা হচ্ছে না। তাই এসংক্রান্ত বিধান যথাযথভাবে পালন এবং প্রয়োজনে নতুন আইন বা নীতিমালা করার নির্দেশনা চেয়েছি আবেদনে।’ 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানান তিনি।

অতিরিক্ত ২ কোটি ৩৪ লাখ শিশু দারিদ্র‍্যঝুঁকিতে, বাংলাদেশে ১২ লাখ: ইউনিসেফ

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বৃষ্টিভেজা রাতের হত্যাকাণ্ড: পুরো অপারেশনে সময় নিল মাত্র ৯ মিনিট

নৌবাহিনীর প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

চব্বিশের মতো ঘটনা আর কখনো না ঘটুক: ডা. জাহেদ উর রহমান

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে ৪ আসামির আপিল