হোম > জাতীয়

নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হতে পারি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আনিছুর রহমান বলেন, ‘উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কোনো মতেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নিতে হবে।’ 

মাঠে প্রায় ৩ হাজার এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিনটি শব্দের কথা বলে থাকি—এগুলো হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য—এর কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু আমাদের দৃষ্টিতে ১৮ কোটি মানুষ দেখছে তা নয়, আমাদের দেখছে সমগ্র বিশ্ব। আমরা কীভাবে নির্বাচন করব, কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা তারা মূল্যায়ন করবে। এবার সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন। তাঁরা কে কোথায় যাবেন, এটা তাঁদের উইলনেস, আমরা কাউকেই ইম্পোজ করব না যে আপনারা এখানে বা ওখানে যান। তাঁরাই ঠিক করবেন কোথায় যাবেন, আমরা তাঁদের যাতায়াত ও নিরাপত্তার ব্যবস্থা করব।’ 

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কমোডর শেখ শাহীদ আহমেদ

মৎস্য খাতের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার তাগিদ

শতভাগ ডিজিটাল হলো মুন্সিগঞ্জ জেলা কারাগার, ক্যাশলেস লেনদেন চালু

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৫০-২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী