হোম > জাতীয়

ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: তুরাগ নদের পাড় দখল করে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে জাতীয় সংসদে। আজ বুধবার সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় হারুন বলেন, 'দু’দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এই ক্লাবের সভাপতি।'

সংসদে হারুন বলেন, 'নারীদের কর্মসংস্থান বেড়েছে। কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ। পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্য পান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।'

তিনি আরও বলেন, রাজধানীতে মুনিয়ার মরদেহ পাওয়ার ঘটনা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, মুনিয়া ব্যভিচারের শিকার হল। কারা করলো? প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরের তলার লোকজন এর সঙ্গে জড়িত। তাঁদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।

বিদেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে হারুন বলেন, বিদেশে আমরা নারীদের পাঠাচ্ছি। বীভৎস ঘটনা ঘটে। ইসলামে আছে মাহরুম ছাড়া নারী বাইরে যাবে না। আমরা তাদের একা পাঠিয়ে দিচ্ছি। এটা কি বন্ধ করা যায় না। সেখানে তাঁরা সমস্যায় পড়ছে। দূতাবাস কোন সাহায্য করছে না।

বাংলাদেশে পাঁচ শতাধিক ইমাম ও আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি আরব

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে যোগ দিলেন মুহাম্মদ খালেদ

ট্রাইব্যুনালের পরিদর্শন: টিএফআই সেলে সংকীর্ণ ৭টিসহ ২৯টি কক্ষ

লোডশেডিং মোকাবিলা: ডিজেল জেনারেটরের বিকল্প লিথিয়াম ব্যাটারি

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ