হোম > জাতীয়

তেহরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­

তেহরানে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ফেসবুক

ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার সেখানে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই স্পিকারের বৈঠকের ছবি প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি পরামর্শ পরিষদের (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।

এতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ উপলক্ষে ইরান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান স্পিকার গালিবাফ। মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

স্পিকার আরও উল্লেখ করেন, ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের ঐতিহ্য বিদ্যমান। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চলমান শান্তিপ্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধান অর্জনে এই ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।

স্পিকার হাফিজ উদ্দিন পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছান। সেখানে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ও বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট