হোম > জাতীয়

দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সংক্রমণে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গুতে নতুন করে ১০৫৪ জন আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেওয়া হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে। 

সংবাদ বুলেটিনে বলা হয়, এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৭ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন এবং ঢাকার বাইরে ৪২৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৩ । এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরের অন্যান্য বিভাগে ৯৯৭ জন।

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান