হোম > জাতীয়

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এলেন ৩৩৩ হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্লাইনাস এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে দেশে এসে পৌঁছেছেন ৩৩৩ জন হজযাত্রী। আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। 

বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান হাজিদের অভ্যর্থনা জানান। এ সময় প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স দেওয়া হয়েছে। 

জানা গেছে, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত শুক্রবার। এবার একে একে হাজিদের দেশে ফেরার পালা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট আগামীকাল সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে দেশে ফেরার কথা রয়েছে। 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাঁদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতায় নীতিনির্ধারণে পরিপক্ব হতে পারেনি দেশ: তথ্যমন্ত্রী

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই: সংসদে পার্থ

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল আইনগুলো এখনো ঝুঁকিপূর্ণ, পুনর্মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে সংসদে বিল

চা-শ্রমিকের ঘর থেকে ঢাবিতে, নিজের চোখে পৃথিবী দেখার লড়াইয়ে দৃষ্টিহীন হরিবল

অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা