হোম > জাতীয়

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া সহিংসতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে থাকা উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা যেন কেবল আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনোভাবেই তা সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় এই আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এর আগে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষ বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে।

আমিনুল হক বলেন, ‘আমরা দেখেছি, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্যমতে ১০ জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

আমিনুল হক বলেন, ‘দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে এবং ঘরে ঘরে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের যে যুদ্ধ, সেটা কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিল এখন হতাশ তাদের টিম হেরে গেছে। আর্জেন্টিনারা এখনো স্বপ্ন দেখছে যে, তারা বিশ্বকাপ ফুটবলে জয় করতে পারে।’

আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দময়ের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ যেন ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা না ঘটায়।

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পুরুষ গড়ে ৪৮ সেকেন্ড ও নারী ৫৮ সেকেন্ড পাবেন

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

খাদ্যপণ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল থাকে না: সংসদে জামায়াতের এমপি সাবিকুন্নাহার

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

খেলতে, বাড়িতে ও ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ, ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত